তুফানগঞ্জে বিজেপি কর্মীর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
দি নিউজ লায়ন ; কোচবিহারে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর বলরামপুর চৌপথী এলাকায় এক ব্যাক্তির কাছ থেকে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল তুফানগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যাক্তির নাম বিভীষণ কার্যী ( ৩৬)। বাড়ি কোচবিহার কোতয়ালি থানা এলাকায়। ওই ব্যক্তি এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। কোনো সন্ত্রাস ঘটানোর জন্য এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা বলরামপুর চৌপথীর ওই এলাকায় হানা দেয়। সেখানে পুলিশকে দেখে ওই দুষ্কৃতী পালাবার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। ধৃত বিভীষণ কার্যী-র কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান সাটার ও একটি ৭.৬৫ এমএম পিস্তল এবং এক রাউন্ড গুলি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

Post a Comment